
স্টাপ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের আজিম উল্লাহ হত্যাকান্ডের প্রধান আসামী যাবতজীবন সাজাপ্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদিরকে (৬৫) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুল কাদির জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বৃহস্পতিবার, ২৫ জুলাই, বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর পৌরশহর থেকে আব্দুল কাদির কে গ্রেফতার করেন। পুলিশ জানায় ১৯৯২সালে আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামে মাছ ধরতে পলো বাইচ উতসব নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে আজিম উল্লা (৬০) নিহত হন। এ হত্যা কান্ডের ঘটনায় আব্দুল কাদিরে কে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দায়রা ৪৬/৯৪ প্যানাল কোর্ট মামলার সাক্ষ্যপ্রমান শেষে হত্যা মামলার প্রধান আসামী আব্দুল কাদিরকে যাবতজীবন সাজা প্রদান করেন। এর পর থেকে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদির লন্ডনে পালিয়ে যায়। এদিকে দীর্ঘ ২৫বছর পর আব্দুল কাদির লন্ডন থেকে সম্প্রতি দেশে নিজ এলাকায় আসেন। আব্দুল কাদির এলাকায় অবস্থান করছেন এমন সংবাদ জানতে পেরে জগন্নাথপুর থানার সাহসী সাব-ইন্সপেক্টর গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরী সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কাদিরকে গ্রেফতারে অভিযান শুরু করেন। অবশেষে বৃহস্পতিবার আব্দুল কাদির জগন্নাথপুর পৌরশহরে প্রবেশ করেছে এমন সংবাদ পেয়ে শহরে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে বিকেল ৩টায় আব্দুল কাদিরকে গ্রেফতার করতে সক্ষম হন। হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদির গ্রেফতার হওয়ার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসি থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধূরী ও সাব-ইন্সপেক্টর গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরীসহ থানা পুলিশ প্রশাসনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধূরী জানান গ্রেফতারকৃত যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদিরকে শুক্রবার ২৬জুলাই আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬