স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে জগন্নাথপুর রিক্সা মার্কার সেন্টার দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারী) বিকেল ৩ টায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বাড়িতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সাধারন সম্পাদক মুফতি সালেহ আহমদ বলেছেন ইনসাফপূর্ণ ও কল্যাণকর সমাজ বিনির্মানে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটা কর্মী কে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য দায়িত্বশীল হিসেবে গড়ে উঠতে হবে।
জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি আকমল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম,
উপজেলা শাখা সহ সভাপতি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার সহ অনেকে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মানছুর আল হাবিব। প্রশিক্ষণ কর্মশালায় দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা আমিরুল ইসলাম।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬