
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সরোয়ান(২০) টানা ১১দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত সরোয়ান ইসহাকপুর এলাকার সুন্দর আলীর ছেলে। গত মাসের ২৮ অক্টোবর রাত দেড়টায় পৌর শহরের আছিম শাহ মাজারে গানের অনুষ্টান দেখে বাড়ি ফেরার পথে শহরের জগন্নাথপুর-ভবের বাজার সড়কের মনাইর ভাংঙ্গা নামক স্থানে পৌছা মাত্র পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ ইসহাকপুর এলাকার আব্দুল মতিনের নেতৃত্বে প্রায় ২৫/৩০জনের সঙ্গবদ্ধ দল সরোয়ানের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় অন্যান্যদের সহযোগিতায় আহত সরোয়ানকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে নিহত সরোয়ানের পিতা সুন্দর আলী বাদী হয়ে একই এলাকার লাল মিয়ার ছেলে আমির হেসেন পংকিকে প্রধান আসামী করে ২২জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। এঘটনার পর প্রতিপক্ষ আব্দুল মতিন গ্রুপের ভাড়াটে সন্ত্রাসী এবং মামলার আসামী সহ ১৩জনকে পুলিশ অবৈধ অস্ত্র সহ গ্রেপ্তার করেছেন। আজ শনিবার মাগরিবের নামাজের পর ইসহাকপুরে জানাযার নামাজ অনুষ্টিত হবে। বিস্তারিত আসছে……….
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬