মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জেবা।
শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় তাকে সরকারি আকবর আলী কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাকিয়া সুলতানা জেবার এই অর্জনে সরকারি আকবর আলী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, জাকিয়া সুলতানা জেবার এই সাফল্য প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬