
কবিঃ সাহেলা সার্মিন
টিপটিপ বৃষ্টিতে বাড়ালাম পা
চারিদিকে ঝাপসা আকাশের গা।
ছাতাখান মাথায় ব্যাগ লয়ে কাঁধে
কাঁদাপানি সর্বত্র পা ফেলতে বাঁধে।
পাকা রাস্তায় এসে দাঁড়ানোর পরেই
গাড়ি এসে ছিটালো জলকাদা মেখেই।
দাঁড়িয়ে থেকে থেকে এলো এক অটো
ভিতরে বসে দেখি সিট খুব ছোটো।
কিউট দুই বাচ্চা বসে আছে সিটে
ওঠাতে পারলোনা কেউ ঘেটেঘুটে।
বৃষ্টির ছাঁটে সব ভিজে একাকার
শিশু দুটি মহাখুশি হাসছে আবার।
অটো এসে থামলেও বৃষ্টি চলছে
শিশু দুটি নামবেনা বারবার বলছে।
অবশেষে নামলাম জলরঞ্জি রাস্তায়
একজন খেলো আছার একেবারে সস্তায়।
কলেজের গেইটে দেখি জলের ডোবা
আশপাশ মিলিয়ে হাওরের শোভা।
পা যেই ডুবালাম সালোয়ার ভিজে
হাতে ধরে দেই দৌড় জুতো আর মুজে।
অফিসে ঢুকলাম কাকভেজা হয়ে
ছাতাখান ফেলে দেখি ফিজে জবজবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬