
মা আমার সোনার টুকরো
যায় না ভোলা তারে।
মা'কে নিয়ে ভাবি আমি
মন প্রাণ ভরে।
মা' আমার হারিয়ে গেছে
কোন অজানার দেশে
দেখিনা যদিও দু'চোখ ভরে
চোখে মুখে ভাসে।
"মাগো" তুমি কেমন আছো?
বড় জানতে ইচ্ছে করে।
মা আমার সোনার টুকরো
যায় না ভোলা তারে।
কতদিন হল মায়ের
রান্না করা খায় না
আদর করে হাত বুলানো
ভালোবাসাটাও পাইনা।
কোথায় তুমি মা?
একবার কাছে এসো না।
তোমার আদরের মুক্তা যে
কতদিন দেখিনা।
আমি মা ভালো আছি
তুমি কিছু ভেবো না।
তোমার দোয়াতে অনেক সুখি
একবার দেখবে এসো না!
মা, তুমি কি ভুলে গেছো!
একবারও মনে পড়ে না!
আমি যে তোমার সেই ছোট্ট মেয়েটি
একবার দেখবে এসো না।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬