কবি: মোঃ জাবেদুল ইসলাম
কি অপরূপ ধরনী মোর,
কি অপরূপ তার শোভা।
কি অপরূপ আকাশ টা যে,
কি অপরূপ নীল আভা।
কি অপরূপ মেঘের ভেলা,
কি অপরূপ তার সাদা।
কি অপরূপ শূন্যে ভাসে,
কি অপরূপ লাগে ধাঁধা।
কি অপরূপ শীতল বাতাস,
কি অপরূপ ভরে মন।
কি অপরূপ ফুলের ঘ্রাণ,
কি অপরূপ মন আনচান।
কি অপরূপ ভোরের রবি,
কি অপরূপ তার আলো।
কি অপরূপ দৃশ্য তাতে,
কি অপরূপ তার ভালো।
কি অপরূপ সূর্য ডুবে,
কি অপরূপ দৃশ্য কার!
কি অপরূপ চাঁদ জাগে,
কি অপরূপ তার তাঁরা।
কি অপরূপ পাখি ডাকে,
কি অপরূপ মিষ্টি সুর।
কি অপরূপ গানের কথা,
কি অপরূপ স্বাদ মধুর।
কি অপরূপ এই ধরনী,
কি অপরূপ তার সুখ।
কি অপরূপ শান্তি যে তার,
নাই কোনো তার দুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬