
স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের গৃহবন্ধি কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের পাশে রয়েছেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তৈয়ব মিয়া কামালী।
ইতো মধ্যে সরকারি খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী তিনি তার ব্যক্তিগত অর্থায়নে এপর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাত শতাধিক কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল ভোজ্যতেল , পিয়াজ ,আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী জানান, সংকটময় মূহুর্তে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অসহায় দরিদ্র এবং কর্মহীন পরিবারের খাদ্য সহায়তার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি,সতর্কতা অবলম্বনের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারি নির্দেশনা এবং গনবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য সর্বস্থরের নাগরিকবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬