
স্টাফ রিপোর্টার ::
করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে জনসাধারণকে সচেতন করতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নির্দেশনায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ পৌর শহরের শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে শতাধিক মাস্ক বিতরণ করা হয় । জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় জানান,
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জগন্নাথপুরের কৃতি সন্তান দ্বিপংকর কান্তি দে এর নির্দেশনায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬