স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরে সরকারী আইন অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচ ব্যবসায়ী কে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহরের জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন সৌরভ ষ্টোরের মালিক , ছইল মিয়া ষ্টোর এর মালিক। এছাড়াও অধিক দেবনাথ,স্বপন পোগ ও লিটন কর।
এরমধ্যে ছইল মিয়া এবং সৌরভ ষ্টোরের মালিক কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপর তিনজন কে মুছলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তাদের কে আটক করা হয়েছিল। এরমধ্যে দুইজন কে জরিমানা করা হয়েছে। অপর তিন কে মুছলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬