
হাফিজুর রহমান, যশোর:
যশোরের কেশবপুরে যুব সমাজের উদ্যোগে জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) শ্রীফলা কালিয়ারই ছাত্র সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আলম, মামুন আক্তার সানা, আসাদুজ্জামান (মেম্বার), নিয়ামত আলী (মেম্বার) ও সেলিম গাজী।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা উচিত। বর্তমান যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। সে জন্য যে কোন প্রয়োজনে আমি যুব সমাজের সাথে আছি এবং থাকব।
তিনি এ ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করতে উপস্থিত সকলকে উৎসাহিত করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬