
সাইদুর রহমান আফজল, গোয়াইনঘাট (সিলেট)
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সাথে শিশু সুরক্ষা, যুবদের দক্ষতা উন্নয়ন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে আগষ্ট সোমবার বেলা ১২.০০ টায়, রস্তমপুর ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন,রুস্তম পুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব ,ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলী তেরেজা কস্তা, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো:শহিদুল ইসলাম ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ওয়াশ ফ্যাসিলেটেটর সাইদুর রহমান আফজল ও আর বি এফ ফ্যাসিলেটেটর মাজারুল আজহার জুনেদ,
উপস্থিত ছিলেন, গোয়াইন ঘাট প্রেসক্লাবের সহসভাপতি, সৈয়দ হেলাল আহমদ বাদশা,গোয়াইন ঘাট রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, তানজিল হোসাইন , ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সহ সাংবাদিক শিক্ষক ও সমাজ সচেতন ব্যক্তিবর্গ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬