
ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে গোয়াইনঘাট উপজেলার বড় ব্রিজের নিচ থেকে উপজেলা গেইট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়। এসময় ময়লা রাখার জন্য আরও তিনটি নতুন ডাস্টবিন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, "বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আজকের এই অভিযান।" এসময় তিনি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬