
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে "আইন নয়, সমাজ সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে" এই বিষয়ের উপর আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। রানার্সআপ হয়েছে ইমরান আহমদ স্কুল এন্ড কলেজ।
অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এডিপির সহযোগিতায় রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অক্সফোর্ড স্কুলের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় গোয়াইনঘাটের ৪টি বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। প্রাণবন্ত বিতর্ক শেষে বিচারক মন্ডলী বিজয়ী দলের নাম ঘোষণা করেন।
বেলা ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এডিপির ম্যানেজার শেলী থেরেসা কস্তার সভাপতিত্বে এবং শিক্ষক নাজনীন আক্তার মীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপার শ্যামল কান্ত রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এডিপির চাইল্ড প্রটেকশন অফিসার এন্তনি রংধি, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মালিক মো. শামীম আহমদ, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক অসীম চক্রবর্তী, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ সুজন দাস, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল হুদা এবং গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী হাফিজুর রহমান।
পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অক্সফোর্ড স্কুলের শিক্ষক তাজিম, সুমাইয়া ও শাম্মি উপস্থিত ছিলেন।
বক্তারা বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬