আবুল হাশিম ডালিম বিশেষ প্রতিনিধিঃজগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর--শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কয়ছর এম আহমেদ।
আজ (২৪অক্টোবর) শুক্রবার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা কয়ছর এম আহমেদ।

এ সময় তিনি মুসল্লিয়ানদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করেছেন এবং নিজের জন্য দোয়া চেয়েছেন।
তিনি আরো বলেছেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই।
তাই আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬