জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মরহুম হাজ্বী আব্দুর রেজ্জাক-এর সন্তান রাজনীতি শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত যুক্তরাজ্য প্রবাসী এম এ রব কর্তৃক তিনি তার পিতার নামে রেজ্জাক ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠা করেন। ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায় দরিদ্রদের কল্যাণের পাশাপাশি আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। মরহুম হাজ্বী আব্দুর রেজ্জাক স্মরণে স্মরনসভা ও দোয়া মাহফিল এবং মসজিদ মাদরাসায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বুধবার ২মার্চ বিকেল তিনটায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ রব-এর আয়োজনে চিলাউড়া রসূলপুর গ্রামস্থ নিজ বাড়িতে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাজসেবক গুনী ব্যক্তি মরহুম হাজী আব্দুর রেজ্জাকের রুহের মাগফেরাত কামনা করে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
রেজ্জাক ট্রাস্ট ইউকের চেয়ারম্যান সমাজসেবক এম এ রবের সভাপতিত্বে রসূলপুর ইসলামী সমাজ কল্যাণ যুবসংঘের সভাপতি সুয়েবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়া, পল্লী কবি আলতাব আলী, মাদরাসার সহকারী সুপার মাওলানা আব্দুল মান্নান, সমাজসেবক হাজ্বী আব্দুল মজিদ, জামাল হোসেন, আব্দুল মুকিত রাজা, মোজাহিদ আহমদ, আলী আক্কাছ সহ আরো অনেকে।
মরহুম আব্দুর রেজ্জাকের রুহের মাগফেরাত এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে মসজিদ মাদরাসাসহ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
জটুডে/এ,হাই
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬