স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম লেবুর আয়োজনে এস এসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম লেবুর নির্বাচনী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
চিলাউড়া বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী বিশিষ্ট মুরব্বী তাজুদ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জহিরুল ইসলাম লেবু।
জগন্নাথপুর উপজেলা ছাত্র শিবির সেক্রেটারী মাহমুদ আল হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্র শিবির সভাপতি আফজল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউপির সাবেক সদস্য সাব্বির মিয়া, সিলেট এমসি কলেজ শিবিরের সাবেক সভাপতি ইসমাইল খান সৌরভ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইব্রাহিম মিয়া, ইসলামী সংগীত পরিবেশন করেন সায়েম আহমদ। পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।###
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬