স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামে হাজি নেছাওর আলী আফতেরা বিবি মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আধুয়া গ্রামের বাসিন্দা ফ্রান্স প্রবাসী ফখরুল ইসলাম ফয়েজের অর্থায়নে এবং ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মিরপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোস্তাক আহমেদের পরিচালনায় বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ এবং মাহে রমজান উপলক্ষে আধুয়া গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র অর্ধশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ফখরুল ইসলাম ফয়েজ আতংকিত নয় ,সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের ফলে সারা বিশে^ এখন মহা দূর্যোগের সৃষ্ঠি হয়েছে।
সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্থ এলাকার প্রতিটি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও খাদ্য সামগ্রীর চাল সহ অর্ধশতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ফখরুল ইসলাম ফয়েজ ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬