
স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্ধী ও কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারকে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামের বাসিন্দা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি বখতিয়ার শিকদার ও তার দুই ভাই যুক্তরাজ্য প্রবাসী হাজি এখতিয়ার শিকদার ও হাজি মুকতিয়ার শিকদার সহ তাদের পারিবারিক অর্থায়নে তিনটি গ্রামের পাচঁশত অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মিরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি বখতিয়ার শিকদারের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।

এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, কোষাধ্যক্ষ মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সদস্য রনজিৎ কুমার দেব শংকর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজাদ খান,
যুবলীগ নেতা শাহিন শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুবরাজ মিয়া, ইউনুছ আলী, যুবলীগ নেতা ফয়জুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জালাল আহমদ, ছাত্রলীগ নেতা সুজেল শিকদার, আহমদ নুর, শাহিন আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও গনবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার আহবান জানানো হয়। পরে পইলভাগ, বড়কাপন ও আধুয়া গ্রামের পাচঁশত পরিবারের মধ্যে চাল, ডাল, পেয়াজ, ভোজ্যতেল, চোলা সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬