স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সুনামধন্য প্রতিষ্ঠান পাঠকুড়া দাখিল মাদরাসা থেকে ২০২০ সালের দাখিল পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে দু-টি এ + সহ শতভাগ ফলাফল অর্জন করেছে। মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর অনুষ্ঠিত ইবতেদায়ী ,জেডিসি , দাখিল পরীক্ষায় সাফল্যজনক এবং শতভাগ ফলাফল অর্জন করে আসছে। মাদরাসাটির অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ায় পাঠকুড়া ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট ইউকের সকল নেতৃবৃন্দের প্রতি মাদরাসার শিক্ষক ,শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকাবাসী অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও মাদরাসায় অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষা সহ সকল পরীক্ষায় শিক্ষার্থীরা সাফল্যজনক ফলাফল অর্জন করছে। সম্প্রতি দাখিল পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন সহ মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: আজাদ মিয়া ও মাদরাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ বদরুজ্জামান ছাদিক সহ সকল শিক্ষক এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিভাবক সহ এলাকাবাসী।
মাদরাসার শিক্ষার্থীরা দাখিল সহ প্রতিটি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে মাদরাসায় কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের প্রতি জানান মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: আজাদ মিয়া ও মাদরাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ বদরুজ্জামান ছাদিক ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬