স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব সমাজসেবক সুরুজ আলীর পিতা মরহুম জায়ফর আলির স্মরনে হবিবপুর পশ্চিমপাড়া এলাকার গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় হবিবপুর পশ্চিমপাড়াস্থ যুক্তরাজ্য সুরুজ আলির নিজ বাসবভন প্রাঙ্গনে বস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার তাজুল ইসলাম সাচ্চা মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী শাসছুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার কমিটির সেক্রেটারী আব্দুল হান্নান, সমাজসেবী কবির মিয়া, শাহজালাল মহা বিদ্যালয়ের প্রভাষক আবু তাহের রানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরীফ আহমদ। এসময় এলাকার মুরব্বী রজব আলী, যুক্তরাজ্য প্রবাসি শাহিদুল হক, মালেক আহমদ, ছায়েদ আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মরহুম জায়ফর আলীর রুহের মাগফেরাত ও যুক্তরাজ্য প্রবাসী সুরুজ আলি সহ দেশে প্রবাসে বসবাসরত সকলের দীর্ঘায়ু এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন ইমাম মোশাহিদ রহমান চৌধুরী।
পরে হবিবপুর পশ্চিমপাড়া এলাকার শতাধিক গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহারের শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬