
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন 'অল টাইম ক্লিন জগন্নাথপুর' এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ এবং প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল কবির, অল ফ্রেন্ডস জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সায়েক আহমদ ও ফেয়ার ফেইস জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফিজ সাকিল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সদস্য আল আমিন রাব্বি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক মুবিন উদ্দিন, সিনিয়র সদস্য জহির উদ্দিন, কার্যকরী সদস্য রবিউল আহমদ ইমরান, নাদিম আহমদ, জায়েদ আহমদ, নাঈম, রবিউল, মুরাদ মিয়া, উসমান গনি, মুরাদ হোসেন, হাসান, রাহি প্রমুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬