স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্টার মধু সুধন ধর, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, হাফেজ মুহিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক রুহল আমীন, রফিক আহমদ, আনোয়ার হোসেন, রাসেল চৌধুরী, শিক্ষিকা সালেহা পরভীন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬