
স্টাফ রিপোর্টার:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাযিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ্ব আকমল খাঁন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।
তিনি মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানা আবশ্যক। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা রাখার আহবান জানান। আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম নিজামীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সৈয়দ মিজানুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক মাও: শফিকুল ইসলাম,
ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাসেল আহমদ প্রমূূখ। শুরুতে পবিত্র কোরআন তিলোয়াত করেন আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাযিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ আইন উদ্দিন।
জগন্নাথপুর টুডে-১৮
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬