নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন। তবে উপজেলায় এই প্রথম বারের মত একজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই ) রাত ১১টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে একজন জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা এবং অন্যজন মিরপুর ইউনিয়নের বাসিন্দা।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর তথ্যটি সত্যতা নিশ্চিত করে বলেন, নতুন করে আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন সংবাদকর্মী। এ নিয়ে করোনায় ১১০ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
জে টু ডে/জে.এম
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬