মোঃ হুমায়ুন কবিরঃ-
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রশিদা বেগম ও মোঃ আবুল হোসেন দলা কর্তৃক প্রতিষ্ঠিত ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যােগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় পৌর শহরের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পরীক্ষায় ৭৯জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রটি পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার মাহাবুবুল আলম, সহকারি শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন কেন্দ্রের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল হক। এসময় ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,
হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন, ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন,
শিক্ষানুরাগী শামসুল হক সমসু, হাজী হাসান, তানভীর আহমদ সুহেল, ট্রাস্টের দাতা সদস্য কবির মিয়া, ট্রাস্টি শহীদুর রহমান, ওয়াহিদুর রহমান, শিক্ষক আতাউর রহমান, শহীদুর রহমান উজ্জল, রুহুল আমীন, নীলকান্ত দাস, নৃপেশ তালুকদার,
সোনিয়া বেগম মিলি, রোমেনা বেগম, লিপি রানী দাস, জাহাঙ্গীর আলম, লিপি রানী দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম মন্তেশর আলীর সহধর্মিণী হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা রশিদা বেগম তার শ্বশুর ও শিক্ষানুরাগী মোঃ আবুল হোসেন দলা তার দাদার নামে
ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ট্রাস্টটি প্রতিষ্ঠা করে প্রথমবারের মতো এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করায় ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতাসহ ট্রাস্টের সাথে জড়িত সবাইকে অভিনন্দন জানান পরীক্ষা পরিদর্শনে আসা নেতৃবৃন্দ।###
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬