মোঃ হুমায়ুন কবির:-
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রশিদা বেগম ও শিক্ষানুরাগী মোঃ আবুল হোসেন দলা কর্তৃক প্রতিষ্ঠিত ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যােগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার ( ১৪ নভেম্বর) হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় পৌরসভা ও সদর ক্লাস্টারের ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পরীক্ষায় ৬৫জন ছাত্র ছাত্রী অংশ নেন।
পরীক্ষার উদ্বোধন উপলক্ষে হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল হক।
জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার,
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু,
ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা রশিদা বেগম, পরীক্ষার কেন্দ্র সচিব হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভীন, প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন, শিক্ষানুরাগী সামছুল হক সমসু, হাজী হাসান আহমদ, কবির মিয়াসহ আরো অনেকে।
পরে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, ট্রাস্টের প্রতিষ্ঠাতা রশিদা বেগম।
ট্রাস্টটি প্রতিষ্ঠা করে এ ধরনের মেধাবৃত্তির আয়োজন করায় ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতাসহ ট্রাস্টের সাথে জড়িত সবাইকে অভিনন্দন জানান পরিদর্শনে আসা নেতৃবৃন্দ।
এসময় হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা আব্দুল কাইয়ুম দোলা মিয়া, হাফিজ শিহাব উদ্দিন, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, জ্যোতি রানী সেন, কুসুম রানী দাস, সহকারী শিক্ষক আতাউর রহমান, নুর আহমদ, আনোয়ার হোসেন, রাজন সূত্রধর, অনন্ত পাল, শাহ আলম,
জাহাঙ্গীর হোসেন, ঝলক তালুকদার, নৃপেশ তালুকদার, বাচ্চু কুমার গোপ, লিপি রানী দাস, সুমি বেগম, যমুনা রানী দাস, ডলি সূত্রধর, পপি চন্দ, সাম্পান বেগম, আরজিনা খানম, শিপা বেগম, ফারজানা বেগম, রিংকি রায়, সোনিয়া বেগম মিলি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম মন্তেশর আলীর সহধর্মিণী হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা রশিদা বেগম ও শিক্ষানুরাগী মোঃ আবুল হোসেন দলা কর্তৃক প্রতিষ্ঠিত ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করে মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছেন।###
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬