স্টাফ রিপোর্টার:-
আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ীকান্দি গ্রামে করামত উল্ল্যাহ্ ও আরিফ উল্ল্যাহ্ স্মরণীয় ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ২টায় গড়গড়ি গ্রামে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রামের বিশিষ্ঠ মুরব্বী হাজী কলমদর আলীর সভাপতিত্বে ও বিশিষ্ঠ সমাজসেবক হাজী ইলিয়াস আহমদের পরিচালনায় প্রধান অতিথি লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গড়গড়ী লন্ডন প্রবাসী সংঘের সহ-সভাপতি হাজী আব্দুর রহিম, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল মাষ্টার। শুভেচ্ছা বক্তব্য তরুন সমাজকর্মী শামসুজ্জামান শামীম।
এসময় হাজী মখদ্দছ আলী, মো: ইজ্জত আলী, মো: বাতির আলী, সাবেক মেম্বার পিয়ার আলী, আব্দুর নূর ফয়ছল, তৈমুছ আলী, তখলোছ আলী, লন্ডন প্রবাসী কবির আহমদ, কবি আজির, ইরন মিয়া, খছরু মিয়া, সালা উদ্দীন, মঈজ উদ্দিন, রহিম উদ্দিন, শাহআলম, রকিব উদ্দিন, জাকির হোসেন প্রমূখ। পরে ২শতাধিক গরীব অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬