
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে করোনাভাইরাসের উপর্সগে এক যুবককে আজ বুধবার দুপুরে সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ ৩৫ বছর বয়সী এক ব্যক্তি স্বাস্হ্য কমপ্লেক্সে এলে আমরা তার নমুনা সংগ্রহ করে
তাকে সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে প্রেরণ করেছি।
ওই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬