
স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করেন এবং তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন।
এছাড়াও আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনের আইন মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তরা হলেন পৌর শহরের জগন্নাথপুর বাসুদেব বাড়ী এলাকার বাসিন্দা দুই জন, রানীগঞ্জের শিবগঞ্জ গ্রামে এক জন এবং পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের এক জন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান জগন্নাথপুরে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২৩জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১১ জন। হোম আইসোলেশনে আছেন ১২ জন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬