
স্টাফ রিপোর্টার:-
জগনন্নাথপুরে প্রেমের অভিনয় করে এক কলেজছাত্রীর অশ্লীল ছবি মোবাইলফোনে ধারণ করে বøাকমেইল করার অভিযোগে রফিক মিয়া (২৫) নামের যুবককে পুলিশ গ্রেফতারকরেছে । সোমবার এঘটনায় পর্নগ্রাফী আইনে মামলা দায়েরর পর পুলিশ অভিযুক্ত রফিক মিয়াকে আদালতে পাঠিয়েছে । গ্রেফতারকৃত যুবক রফিক মিয়া জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড় গ্রামের আয়না মিয়ার ছেলে ।
জানাযায়, রফিক মিয়া ওই কলেজছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে এবং সুযোগে ওই কলেজ ছাত্রীর সাথে অন্তরঙ্গ মুর্হুতের কিছু ছবি মোবাইল ফোনে ধারণ করে। কিছুদিন পূর্বে বখাটে যুবক রফিক মিয়া ওই কলেজছাত্রীর মায়ের কাছে মোবাইলে ধারণকৃত অশ্লীল ছবিগুলো দেখিয়ে ৮০ হাজার টাকা দাবি করে।
অন্যতায় ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেয়। ঘটনাটি জগন্নাথপুর থানায় জানালে অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশ সদস্যরা রবিবার রাতে বখাটে রফিক মিয়াকে আটক করেন ।
এসময় রফিক মিয়ার মোবাইল ফোনটি পুলিশ জব্দ করেন। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বখাটে রফিক মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬