স্টাফ রিপোর্টার:-
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের গণিত ও বিজ্ঞান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির উদ্যোগে আজ রবিবার সকালে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,
মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সিলেট টিচার ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক প্রশিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার গণিত ও বিজ্ঞান বিষয়ক ৯০জন শিক্ষক অংশ নেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬