
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ সজল কর (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে পৌর শহরের হবিবনগর ডরের এলাকার মৃত নিপেন্দ্র করের ছেলে। শনিবার (১৭ আগষ্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে পুলিশদল সি/এ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ সজল করকে গ্রেফতার করে। রবিবার (১৮ আগষ্ট) গ্রেফতারকৃত সজল করকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬