
স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরে আজ রবিবার গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবিদ হোসেন নামের (৪৫) শ্রমিকের মর্মান্তিক মুত্যৃ হয়েছে। নিহত আবিদ হোসেন চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার উপাদি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ উপজেলা হাসপাতালের জরুরী বিভাগ থেকে আবিদ হোসেনের লাশ উদ্ধার করেছে। আবিদ হোসেন দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় একটি কলোনিতে বসবাস করে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা যায় শহরের হবিবপুর দক্ষিণ পাড়া এলাকায় একটি বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তার ছিড়েঁ নিচে পড়লে শ্রমিক আবিদ হোসেন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এসময় স্থানীয় লোকজন তাকে আশংকা জনক অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। থানার এস আই আফছার আহমদ জানান নিহতের সুরতহাল শেষে লাশ থানায় রাখা হয়েছে।
জ.টুডে- বি ডি নাথ
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬