
স্টাফ রিপোর্টার::
গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২০ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট সুনামগঞ্জ জেলার সমন্নয়কারী মো: আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী মো: শরিফুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী সালমা বেগম প্রমুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬