
স্টাফ রির্পোট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোলাই মদ উদ্ধার এবং মাদক বিক্রেতা সহ ২জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মধ্য রাতে এস আই মোহাম্মদ হাবিবুর রহমারে নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পশ্চিম বাজারে একটি চায়ের দোকানের পাশ থেকে চোলাই মদ সহ রহমত আলীকে (৩০) গ্রেফতার করেছেন।
ধৃত রহমত আলী দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে পৃথক আরেকটি অভিযানে এস আই আতিকুর রহমান খন্দকারের নেতৃত্বে পুলিশ দল গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মনির মিয়কে (২৫) গ্রেফতার করেছেন।
ধৃত মনির মিয়া জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর কামারগাঁও গ্রামের রুহুল আমিনের ছেলে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃত রহমত আলী ও মনির মিয়াকে গতকাল বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জ.টুডে- ২৭ জুন ২০১৮/বিডিএন
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬