স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ সবুজ মিয়া উরফে সজিব মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। ধৃত সজিব মিয়া জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, চোলাই মদ সহ সবুজ মিয়া উরফে সজিবকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আজ মঙ্গলবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত সজিব মিয়াকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬