
স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় জগন্নাথপুরে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) উপজেলার পৌর শহরের জগন্নাথপুর সদর জামে মসজিদ, উপজেলা কোর্ট জামে মসজিদ, জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ সহ বিশেষ মোনাজাত পরিচালনা করায় উপজেলার ধর্মপ্রান মসলমানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬