
স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে “স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার এ প্রতিপাদ্য বর্ণাঢ্য র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর। আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ওসি তদন্ত নব-গোপাল দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সাবেক মেডিকেল অফিসার দিব্য রঞ্জন দে, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, হাসপাতাল উন্নয়ন কমিটির সদস্য এনামুল হক এনাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হোসেন, সাংবাদিক শংকর রায় প্রমূখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬