
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আব্দুস সালাম কে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। তিনি জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধূয়া গ্রামের আশ্বাদ উল্ল্যার ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল আধূয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জামায়াতে ইসলামীর সক্রীয় নেতা আব্দুস সালাম মীরপুর ইউনিয়নের ৩৬নং আধূয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি।পুলিশ জানায় গ্রেফতারকৃত জামায়াত নেতা আব্দুস সালামের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। রবিবার ২৫ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জ.টুডে- বি ডি নাথ
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬