
স্টাফ রিপোর্ট:
ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) এ উপলক্ষ্যে শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার
ডা: শারমিন আরা আশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা প্রোগামার আশীষ চক্রবর্তী প্রমূখ । পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
জগন্নাথপুর টুডে/১৮
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬