
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের
আয়োজনে দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান আজ শনিবার বিকেলে
আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলমের সভাপতিত্বে ও তথ্য সেবা
কর্মকর্তা তথ্য আপা লুফিয়া জান্নাতের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর প্রেসক্লাব
সভাপতি শংকর রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার
অরূপ রায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়া,
নাসরিন আক্তার,শারমিনা আক্তার,শিক্ষার্থী সোমা আক্তার, ফাহমিদা আক্তার
প্রমুখ সমাপনী অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে
মোছা; খায়রুন বেগম ,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ
কল্পনা বেগম,সফল জননী বিন্দু রানী ধর,
নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নজীবন শুরু করেছেন যে নারী আ
মোছা: জাহানারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছা.
ফারজানা আক্তারকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬