স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে নতুন করে পুলিশ সহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা ৫৫ জন ।
৬ জনের মধ্যে পৌর শহরের সিএ মার্কেট এলাকায় ২ জন , বলবল এলাকায় ১ জন , থানার পুলিশ কর্মকর্তা ১ জন, রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় ১ জন এবং মীরপুর ইউনিয়নের হাসানফাতেমাপুর গ্রামের ১ জন সহ আক্রান্ত ৬ জনের বাসা এবং বাড়িতে আজ বুধবার (১৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম উপস্থিত হয়ে লকডাউন সহ হোম আইসোলেশনে থাকার পরামর্শ প্রদান করেছেন।
উপজেলার মোট আক্রান্তের সংখ্যা চিকিৎসক ,পুলিশ সহ ৫৫ জন । এর মধ্যে পুলিশ চিকিৎসক সহ সুস্থ হয়েছেন ৯ জন।
এদিকে জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সর্বোচ্চ আক্রান্ত হওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি মঙ্গলবার (১৬ জুন) থেকে পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত ওই দুটি এলাকা রেড জোন সহ লকডাউন ঘোষনা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান মঙ্গলবার (১৬ জুন) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬