স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ২টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী রাকু দেব নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান , পুলিশ অভিযান চালিয়ে বিদ্যুৎ আইনের মামলায় এবং ১৩৮ধারার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী রাকু দেবকে গ্রেফতার করা হয়েছে।
সে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত আঙ্গিরা দেব এর ছেলে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আজ মঙ্গলবার গ্রেফতারকৃত রাকু দেবকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬