
স্টাফ রিপোর্টার::
আজ বুধবার দুপুরে জগন্নাথপুর মহসড়কের মজিদপুর নামক স্থানে ডিসি অফিসের পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সাড়ে ৪ বছরের শিশু আব্দুল নাসির আহত হয়েছে।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
জানা যায়, সুনামগঞ্জ ডিসি অফিসের রাজস্ব ও ভূমি অধিগ্রহন শাখার সহকারি কমিশনার মঞ্জুর আলম ডিসি অফিসের পিকআপ ভ্যান দিয়ে জগন্নাথপুর উপজেলা সদরে আসার পথে এ দূর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, সহকারি কমিশনার(ভূমি) মো. ইয়াসির আরাফাত, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী দূর্ঘটনা স্থলে পৌঁছে আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, আহত শিশুটি শংকামুক্ত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম জানান, আহত আব্দুল নাসিরের চিকিৎসার জন্য সরকারি তহবিল থেকে পরিবারের কাছে ৫হাজার নগদ দেয়া হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬