
স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া মোটর সাইকেল সহ ৩ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ অক্টোবর) রাতে ওসি তদন্ত নব গোপাল দাশের নেতৃত্বে এস আই লুৎফুর রহমান, এস আই অনিক চন্দ্র দেব ও এ এস আই শাহ জামালসহ পুলিশদল
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধারসহ মোটর সাইকেল চোর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের কালী কুমার রায়ের ছেলে লিটন উরফে শ্রীকৃঞ্চ (২৪), একই উপজেলার নোয়াপাড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে রুয়েল মিয়া (২২)
ও বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সিদ্দিক মিয়া (২৮) কে গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে/১৮
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬