
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী খলিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে।
জানা যায়, থানার এসআই রাজিব রহমানের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে খলিল মিয়াকে গ্রেফতার করেন । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,
খলিল মিয়া জিআর ৬৬/২০০৫ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী । তাকে আজ বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬