স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামী ৪জনকে গ্রেফতার করেছে। থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব রহমান জানান, মঙ্গলবার রাতে এস আই আব্দুস সত্তারের নেতৃত্বে পুলিশদল
পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামে অভিযান চালিয়ে দাঙ্গার অভিযোগে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী হাড়গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হেপি বেগম (৪৫), মৃত ওয়াহিদ উল্ল্যার ছেলে আব্দুর রহমান (৫০) কে গ্রেফতার করেন।
এছাড়াও নন জি আর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শ্যামারগাঁও গ্রামের আলকাছ মিয়ার ছেলে কাওছার মিয়া (১৯) ও লিকসন মিয়াকে (২২) গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬