স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৩জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান শুক্রবার (২ অক্টোবর ) রাতে থানার এসআই মির্জা শাফায়েত , এসআই দীপংকর সরকার , এএসআই মোক্তার হোসেন সহ পুলিশ দল কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামী ওই গ্রামের মৃত মমিন উল্লাহর ছেলে বশির মিয়া (৬০), নূর মিয়ার ছেলে শোয়েব মিয়াকে (১৮) গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে এএসআই ভোলানাথ এর নেতৃত্বে পুলিশ দল সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও আটঘর গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার পলাতক আসামী ওই গ্রামের আব্দুর রবের ছেলে নেছাফর মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ শনিবার (৩ অক্টোবর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে /এ হাই
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬