স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে তরুনীকে অপহরন করে ধর্ষনের অভিযোগ বখাটে যুবক আনছার আলী সহ নিয়মিত মামলার আসামী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮জনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, এক তরুনীকে অপহরন করে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামের আফরোজ আলীর বখাটে ছেলে আনছার আলী ( ২৬) গ্রেফতার করে বুধবার জেলা হাজতে পাঠানো হয়েছে।
অপর দিকে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার আসামী পাটলী ইউনিয়নের সাচায়ানী আলীপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল কালাম (৩০), জিআর ১১১/২০ মামলার আসামী আশারকান্দি ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের মৃত মৌলানা মফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন দিলু, সিআর ৫১/২০ মামলার আসামী কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে সেবুল মিয়া (৪২),
বিবিধ মামলা নং ২৪/২০ আসামী পটকা আখিলপুর গ্রামের ফুল মিয়ার ছেলে বিল্লাল মিয়া, মৃত আব্দুল গৌছের ছেলে রাজু মিয়া, মৃত ছামির আলীর ছেলে মনসুর আলী, মৃত চান্দালীর ছেলে আকিল শাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬